পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
পদ্মা সেতু উদ্বোধনের পর এক দিনে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এ সময় ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে টোল আদায়ের এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই টোল আদায় হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি; যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা। একই সময় জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা এখন পর্যন্ত এক দিনে সেতুটিতে সর্বোচ্চ টোল আদায়। তবে এটি এক দিনে যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর এক দিনে সর্বোচ্চ টোলের রেকর্ডের চেয়েও বেশি।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। সেই রেকর্ডকে এবার ভেঙে দিল পদ্মা সেতু।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








